

এমএমসি এন্টারপ্রাইজ লিমিটেড এর সিলেট এরিয়া অফিসের আয়োজনে ও মৌলভীবাজার সদর উপজেলার আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় ঐ প্রতিষ্ঠানের ছাত্রীদের নিয়ে অ্যাওয়ারনেস বিল্ডিংস প্রোগ্রাম অন পারসোনাল হেলথ এন্ড হাইজেন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বিদ্যালয়টির অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শিহাবুর রহমান।
এসএমসির সিনিয়র সেলস অফিসার (হবিগঞ্জ) এর সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার
মো. রাজিব হোসেন। মূখ্য আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. বর্ণালী দাশ।
বক্তব্য রাখেন সদর উপজেলার পরিবার পরিকল্পনা অফিসার রিপন চন্দ্র দাশ, সাংবাদিক নূরুল ইসলাম, এসআই শিপু দাস, এসএমসির সিলেট এরিয়া নির্বাহী বিকাশ চন্দ্র বর্ধন, সেলস অফিসার সিলেট খন্দকার মোস্তাকিম প্রমুখ।
অনুষ্ঠান শেষে এসএমসির পক্ষ থেকে বিদ্যালয়ের ৪ শতাধিক ছাত্রীকে সেনেটারি ন্যাপকিন প্রদান করা হয়।
