• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৪ পিএম


মৌলভীবাজারে দুপ্রকের উদ্যোগে ঔষধি বৃক্ষরোপণ

আপডেট টাইম: July 27, 2026 2:01 pm




মৌলভীবাজার প্রতিনিধি:

দুর্নীতিবিরোধী সচেতনতার বার্তার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও ভূমিকা রাখার প্রত্যয়ে মৌলভীবাজারে ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)। কর্মসূচির অংশ হিসেবে নিম, আমলকিসহ বিভিন্ন প্রজাতির ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে জেলা সদরের পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, দুপ্রকের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আহাদ, দুপ্রক জেলা কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসিন, সহসভাপতি আইনজীবী আখলাকুর আম্বিয়া, সাধারণ সম্পাদক প্রফেসর ফয়েজ আহমদ, দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি ও ক্রিয়েটিভ নিউজ২৪ এর প্রধান সম্পাদক সাংবাদিক নূরুল ইসলাম, শিক্ষক মো. শাহ আলম, মো. ময়নুল ইসলাম এবং দুপ্রক জেলা কমিটির সদস্য কবি শিব প্রসন্ন ভট্টাচার্য ও শরীফ মাহমুদসহ অন্যরা।

আয়োজকেরা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য উপকারী ঔষধি গাছ সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।