• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম


মৌলভীবাজারে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো দুর্গোৎসব

আপডেট টাইম: October 13, 2024 8:06 pm




মৌলভীবাজারে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসব। রবিবার (১৩ অক্টোবর) বিকালে সরজমিন ঘুরে দেখা যায়- পুজোকে ঘিরে মন্ডপে মন্ডপে বিদায়ের সুর ও সিঁদুর খেলাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে  শহররের চাধনীঘাটসহ বিভিন্ন স্থানে চলে প্রতিমা বিসর্জন।

এ সময় বিসর্জনের বাজনায় আবাহনের সুর মিশিয়ে আগামীর অপেক্ষায় ভক্তরা মা দুর্গাকে বিদায় জানালেন- ‘আবার এসো মা’ বলে। তবে সনাতনদের ধর্মীয় বিশ্বাস মতে অসূর বধ ও সকল অকল্যাণ দূর করে আজ দেবী ফিরে যাবেন কৈলাশে। যাওয়ার সময় ভক্তদের জন্য রেখে যাচ্ছেন সুখ, সমৃদ্ধি ও আশীর্বাদ।

বিসর্জনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত ছিলো- আনসার, বিজিবি, সেনাবাহিনী, পুলিশ, জেলা ও উপজেলা প্রশাসনে নিয়োজিত কর্মকর্তারা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা অনেকেই।

উল্লেখ্য- এ বছর মৌলভীবাজার জেলায় ১ হাজার ৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে মৌলভীবাজার শহরের মহেশ্বরী, ত্রিনয়নী-শিববাড়ী ও আবাহন মণ্ডপে ব্যাতিক্রমী পূজার আয়োজন ছিলো। এ ছাড়াও রাজনগর উপজেলার পাঁচগাওয়ে ঐতিয্যবাহী লাল বর্ণের প্রতিমা দিয়ে এবং কুলাউড়ার কাদিপুর শিববাড়ি মণ্ডপের পূজার আয়োজন ছিলো অন্যরকম।