• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০২ পিএম


মৌলভীবাজারে বর্ণিল আয়োজনে মৌমাছি কণ্ঠ’র বর্ষপূর্তি উদযাপন

আপডেট টাইম: December 18, 2024 11:22 pm




আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে মৌলভীবাজার জেলার একমাত্র নিয়মিত দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার ৮ম বর্ষপূর্তি ও ৯ম বছরে পদার্পণ উপলক্ষে বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) মৌলভীবাজার জেলা প্রেসক্লাবে ঐ বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার উপদেষ্টা এডভোকেট মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে ও পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলার প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুস সালাম চৌধুরী।

 

অনুষ্ঠানের মূল পর্বের শুরুতে পত্রিকা পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উপস্থিত অতিথিদের বরণ করা হয়। পরে অনুষ্ঠানের উদ্ভোদন করেন- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাহিদুর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুন, কানাডা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী, মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো: ইয়ামীর আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক বকশি ইকবাল আহমদ প্রমুখ।

 

এ সময় উপস্থিত অতিথিরা বলেন- মৌমাছি কণ্ঠ পত্রিকা মৌলভীবাজার জেলার একমাত্র নিয়মিত পাঠক নন্দিত পত্রিকা হয়ে উঠেছে। অতীতের ন্যায় জেলায় সত্য ও ন্যায়কে বিবেচনায় রেখে পত্রিকাটি বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করে আসছে। মৌমাছি কণ্ঠ পত্রিকার এমন ধারা অব্যাহত রেখে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করে সকলেই ৮ম বর্ষপূর্তি ও ৯ম বর্ষে পদার্পণের শুভকামনা জানান।

 

অপরদিকে সন্ধ্যায় বর্ষপূর্তি উপলক্ষে এক ‘সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন সঙ্গীত শিল্পীরা গান পরিবেশন করেন। সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান পরবর্তীতে বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।