

মৌলভীবাজারে ব্যারিস্টার এম লিয়াকত আলী ফাউন্ডেশনের অর্থায়নে জেলা শহরের ১০টি স্কুলের ৮০ আর্থিক ভাবে অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীকে স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করেছে। এ উপলক্ষে শনিবার দুপুরে জেলা সদরের পৌরসভা কার্যালয় মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। অন্যদিকে ১০টি বিদ্যালয়ের ১০ শিক্ষককে অফিস ব্যাগ উপহার দেওয়া হয়েছে।
এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার এম লিয়াকত আলী। সংগঠনের সমন্বয়ক শিক্ষক মুর্শেদুর রহমান মুন্না’র সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ূন।
বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কানাডা প্রবাসী ফয়সল আহমদ, বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মিজানুর রহমান ভিপি মিজান, শিক্ষক শিহাবুর রহমান, স্থানীয় জেলা জজ আদালতের আইনজীবি সৈয়দ নেপুর আলী, আব্দুল হান্নান, রুনু দত্ত, লিয়াকত আলী ফাউন্ডেশনের পরিচালক শওকত আলী প্রমুখ।
উল্লেখ্য, ব্যারিস্টার লিয়াকত আলী যুক্তরাজ্য বিএনপির আইন বিষয়ক সম্পাদক হিসেবে ওতোপ্রোত ভাবে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। ফলে বিগত আ’লীগ সরকারের মামলা হামলা ও নিপীড়ন নির্যাতনের ভয়ে গত ১১ বছর জন্মভূমিতে পা রাখতে পারেননি। গত ৫ আগসস্ট আ’লীগ সরকারের পতনের পর ১৯ ডিসেম্বর দেশের মাটিতে ফেরেন। তিনি দেশে আসতে না পারলেও তাঁর প্রতিষ্ঠিত ব্যারিস্টার এম লিয়াকত আলী ফাউন্ডেশন আর্তমানবতা, শিক্ষা ও খেলাধুলার উন্নয়নে বিরামহীন ভাবে কাজ করছে।
