• ঢাকা
  •    রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:২৬ এএম


যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বে জাকির হোসেন উজ্জ্বল, শুভেচ্ছা জানাল খলিলপুর ইউনিয়ন যুবদল

আপডেট টাইম: June 6, 2026 12:40 am



নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি নির্বাচিত হওয়ায় জাকির হোসেন উজ্জ্বলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ১নং খলিলপুর ইউনিয়ন যুবদল। গতকাল তাঁকে এ শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- খলিলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল হামিদ পিলু, সদস্যসচিব মোফাদ আহমেদ মুরাদ, যুগ্ম আহ্বায়ক সাহেদ আহমেদ ও ছালেক আহমেদ, জেলা ছাত্রদলের নেতা আতেফ আকরাম মাহি, ইউনিয়ন যুবদল নেতা রাহাত আহমেদ মনা, রিমন খান, শামীম আহমেদ, রনি আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত সকলেই বলেন, জাকির হোসেন উজ্জ্বলের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তি তৃণমূল নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার বিষয়। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়। নবগঠিত কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে। একই কমিটিতে সহসভাপতি পদে স্থান পেয়েছেন জাকির হোসেন উজ্জ্বল।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, ত্যাগ ও নেতৃত্বের মূল্যায়নের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়েছে।