• ঢাকা
  •    রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:০৫ এএম


রাষ্ট্রপতির কাছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের পরিচয়পত্র পেশ

আপডেট টাইম: January 15, 2026 9:40 pm



ঢাকা: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন।

পরিচয়পত্র পেশ শেষে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, “আজ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। বাংলাদেশকে বন্ধু বলতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত।”

তিনি আরও বলেন, “৫০ বছরেরও বেশি সময়ের অংশীদারিত্বে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধি, দুই দেশের মানুষের উপকারে আসে এমন অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নেওয়া এবং উভয় দেশের সার্বভৌমত্বকে সম্মান ও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে আসছে।”

নবনিযুক্ত রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, “এই সহযোগিতা অব্যাহত রাখতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমি আগ্রহী।”

সূত্র জানায়, পরিচয়পত্র পেশকালে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। কূটনৈতিক মহল মনে করছে, এই পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় আরও গতিশীল হবে।