• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পিএম


রেড সেল ইন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম: January 12, 2025 11:40 am




স্বেচ্ছাসেবী সংগটন রেড সেল ইন বাংলাদেশের নবাগত কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারী (শনিবার) বিকেল ৪টা শাহজীবাজার মাজার গেইট সংলগ্ন হযরত শাহ জালাল হোটেলে আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন রেড সেল ইন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ ইমন আহমেদ, সহকারী পরিচালক শাহাদত হোসেন তালুকদার, সহকারী পরিচালক অর্জুন পাল, নবাগত কেন্দীয় কমিটির সভাপতি ছায়েদ মিয়া, সহ সভাপতি রবিন শাহ, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শাহরিয়া আলম শাকিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ মিয়া, দপ্তর সম্পাদক ইয়াসিন মিয়া রায়হান, ক্রীড়া সম্পাদক ইমরান ভূইয়া ও উজ্জ্বল প্রমুখ।

এতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা ও মানবিক কাজে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ ইমন আহমেদের জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা হয়।

উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আগামীতে ভালো কিছু নিয়ে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন রেড সেল ইন বাংলাদেশ।