• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম


লাখাইয়ে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে খামারী প্রশিক্ষণ 

আপডেট টাইম: January 29, 2025 3:17 pm




লাখাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী খামারী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৯ জানুয়ারী বুধবার ডা.সাইফুল আজম উপজেলা প্রাণিসম্পদ অফিসার এর সভাপতিত্বে লাখাই উপজেলা হলরুমে  খামারীদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

খামারীদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা.মো.আব্দুল কাদের, জেলা প্রাণিসম্পদ অফিসার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা.কামরুল হাসান বাবু ভেটেরিনারি সার্জন, ডাক্তার মোঃ মোস্তাফিজুর রহমান মিশু প্রাণীসম্পদ সম্প্রসারণ অফিসার,এড.আলী নেওয়াজ সভাপতি লাখাই প্রেসক্লাব, আবুল কাসেম সভাপতি লাখাই উপজেলা প্রেসক্লাব, মহসিন সাদেক সভাপতির লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাব, সাংবাদিক তৌহিদ মোল্লা,সাংবাদিক সুশীল চন্দ্র দাস, সাংবাদিক পারভেজ হাসান, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রান্তিক খামারিগন।

বক্তারা এ সময় বলেন প্রশিক্ষণ নিয়ে খামার করলে লাভবান হবেন প্রান্তিক খামারিগন।এ সময় খামারিদের উদ্দেশ্যে আরো পরামর্শ মূলক বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।প্রশিক্ষণে খামারিদের সাথে মতবিনিময় ও পরামর্শও করা হয়।