• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৯ এএম


শীতে কাঁপছে সিলেট, কুয়াশায় ঢেকে গেছে নগর

আপডেট টাইম: January 2, 2026 11:36 am



নিউজ ডেস্ক: স্বাভাবিক সময়ের আগেই তীব্র শীতের কবলে পড়েছে সিলেট। তাপমাত্রার তুলনায় শীতের অনুভূতি অনেক বেশি হওয়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ঘন কুয়াশা ও সূর্যের অনুপস্থিতিতে কনকনে ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছেন নগরবাসী।

গত কয়েক দিন ধরে তাপমাত্রা ওঠানামা করলেও শুক্রবার (২ জানুয়ারি) সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যায়। বেলা বাড়লেও সূর্যের দেখা মেলেনি, ফলে শীতের তীব্রতা আরও বেড়ে যায়।

এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বৃদ্ধ ও খেটে খাওয়া মানুষজন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে অনীহা দেখা যাচ্ছে অনেকের মধ্যেই।

সিলেট আবহাওয়া অফিসের উপ-সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার গণমাধ্যমকে জানান, আজ সিলেটে তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এমন আবহাওয়া আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। পাশাপাশি আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি।