• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম


শেরপুরে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা গ্রেফতার 

আপডেট টাইম: October 22, 2024 11:08 am



মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে ইয়াবা ট্যাবলেট সহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ২টার ঐ মাদক কারবারিদের গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই নিয়াজ মোহাম্মদ শরীফ।

গ্রেফতারকৃতরা হলেন, ওসমানী নগর উপজেলার পূর্ব তাজপুর গ্রামের মৃত আছাব উদ্দিনের পুত্র মোঃ শামীম মিয়া (৩৫) ও নবীগঞ্জ থানার আউশকান্দি ইউপির বনগাঁও গ্রামের আনোয়ার হোসেনের পুত্র নবীর হোসেন (৩০)।

জানা যায়, বহুদিন ধরে গ্রেফতার হওয়া শামীম মিয়া কৌশলে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারের আবাসিক এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে আশপাশের বিভিন্ন স্থানে মাদক কারবার করে আসছে। এর আগেও বিভিন্ন সময়ে মাদক সহ সে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বহুবার গ্রেফতার হয়েছে।

তাৎক্ষণিক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই নিয়াজ মোহাম্মদ শরীফ সঙ্গীয় পুলিশের একটি দল নিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানে শেরপুর আবাসিক এলাকার ঈদগাহ রোডস্থ থেকে শামীম মিয়া ও তার সহযোগী নবীর হোসেনকে মাদক সহ গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের দুজনকে তল্লাশী করে পুলিশ ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এএসআই নিয়াজ মোহাম্মদ শরীফ বলেন, গ্রেফতারকৃত দুই জনই দীর্ঘ দিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। বর্তমানে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।