• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম


শেরপুরে ছাত্র আন্দোলনকারীর মামলায় গ্রেফতার ১

আপডেট টাইম: May 10, 2025 2:10 am




মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর মামলায় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) দিবাগত রাত সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর বাজার এলাকা থেকে পুলিশ ঐ আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী হলেন- মৌলভীবাজার সদর উপজেলার চাঁনপুর এলাকার রওশন আলীর পুত্র, শেরপুর সিএনজি শ্রমিকের সাবেক সভাপতি শাহ আলম (৪৪)।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে- মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) শিপু কুমার দাস বলেন- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর বাজার এলাকা থেকে শেরপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর মামলার এজহারভুক্ত ৩৯নং আসামী শাহ আলমকে (৪৪) গ্রেফতার করা হয়েছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, মামলা সূত্রে জানা যায়- ছাত্র আন্দোলনকে সমর্থন করে গত ১৮ জুলাই ও ৪ আগস্ট কেন্দ্রীয় কর্মসূচির অংশবিশেষ শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে শান্তিপূর্ণ ছাত্র-জনতার মিছিলে একদল সন্ত্রাসী বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে প্রাণে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায়।

এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের উচ্চ মাধ্যমিকের ২য় বর্ষের শিক্ষার্থী খায়রুল আলম সবুজ বাদী হয়ে ১টি মামলা দায়ের করেন।