• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম


শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

আপডেট টাইম: December 22, 2024 11:40 pm



মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর মামলায় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২২ ডিসেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট শহরের উপশহর এলাকা থেকে পুলিশ ঐ আসামীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামী হলেন- ওসমানীনগর উপজেলার খছরুপুর এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক, ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হোসেন (৩২)।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে- মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) শিপু কুমার দাস বলেন-গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেটের উপশহর এলাকা থেকে শেরপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর মামলার এজহারভুক্ত ৭ নং আসামী ইমরান হোসেনকে (৩২) গ্রেফতার করেছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, মামলা সূত্রে জানা যায়- ছাত্র আন্দোলনকে সমর্থন করে গত ১৮ জুলাই ও ৪ আগস্ট কেন্দ্রীয় কর্মসূচির অংশবিশেষ শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে শান্তিপূর্ণ ছাত্র-জনতার মিছিলে একদল সন্ত্রাসী বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে প্রাণে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায়।

এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের উচ্চ মাধ্যমিকের ২য় বর্ষের শিক্ষার্থী খায়রুল আলম সবুজ বাদী হয়ে ১টি মামলা দায়ের করেন।