

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে বিভিন্ন আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সরকারি, বেসরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠান ও বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলা তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সদর উপজেলার শেরপুরের শতবর্ষী বিদ্যাপীঠ আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসের সূচনা হয়।
এতে পুষ্পস্তবক অর্পণ করেন- আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ, সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ ফোর্স, খলিলপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন সহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।
