• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম


সংবাদকর্মীদের সংবাদ কৌশল ও দক্ষতা সৃষ্টিতে মৌলভীবাজারে হাতেখড়ি কর্মশালা

আপডেট টাইম: September 6, 2026 7:06 pm




নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারে তারুণ্যে উজ্জীবিত যুবক-যুবতীদের সাংবাদিকতা পেশার প্রতি আগ্রহ বেড়ছে। তাদের পেশাগত কর্মকৌশল ও দক্ষতা সৃষ্টির লক্ষ্যে অনলাইন ভিত্তিক মৌলভীবাজার টিভি নামে একটি প্রতিষ্ঠান ৫ সেপ্টেম্বর দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমির কনফারেন্স কক্ষে হাতেখড়ি নামে এক কর্মশালার আয়োজন করে।এতে জেলার প্রত্যন্ত অঞ্চলের সাংবাদিকতায় আগ্রহী অর্ধশতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এ কর্মশালায় সাংবাদিকতার মৌলিক বিষয় থেকে শুরু করে মাঠপর্যায়ে কাজের বিভিন্ন বাস্তবধর্মী দিক নিয়ে প্রশিক্ষকরা প্রশিক্ষণার্থীদের দিকনির্দেশনার পাশাপাশি কলা-কৌশল সম্পর্কে ধারণা দেন। বিশেষ করে সংবাদ লেখার কৌশল, সংবাদ সূচনা, উল্টোপিড়ামিড ট্রাকচার, নিউজ কি, নিউজের উপাদান, ভিডিও কন্টেন্ট নির্মাণ, প্যাকেজ তৈরি, অনুসন্ধানী সাংবাদিকতা, কলাম ও ফিচারসহ সংবাদ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তত্ত্বভিত্তিক ও কর্মক্ষেত্রের বাস্তবিক অভিজ্ঞতার আলোকে বক্তব্য উপস্থাপন করেন প্রশিক্ষকরা। সর্বোপরি প্রশিক্ষক অভিজ্ঞ গণমাধ্যমকর্মীদের কাছ থেকে এসব বিষয়ে নতুনরা হাতে-কলমে শেখার সুযোগ লাভ করেন।

অনলাইন ভিত্তিক মৌলভীবাজার টিভির স্টাফ রিপোর্টার রকিবুল ইসলাম রকি’র সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় প্রশিক্ষক ছিলেন সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি নূরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি তুহিনুর রশীদ জুবের, সাপ্তাহিক মৌলভীবাজার সমাচার এর সম্পাদক আবদাল মাহবুব কোরেশী, দৈনিক কালেরকণ্ঠ’র মাল্টিমিডিয়া জেলা প্রতিনিধি সালাহ উদ্দিন শুভ।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সবুজ সূত্রধর। সনদপত্র বিতরণ ও সমাপণী অনুষ্ঠানে অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেস ক্লাবের সাধারণ নুরুল ইসলাম শেফুল, সাংবাদিক আব্দুল আজিজ, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম ও ওয়াহিদ রুলু, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, সাংবাদিক আব্দুল কাইয়ূম, রিপন মিয়া প্রমুখ। সব শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।