• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম


সাবেক কৃষিমন্ত্রীকে কারাগার থেকে নেওয়া হয়েছে রিমান্ডে

আপডেট টাইম: November 30, 2024 5:56 pm



মৌলভীবাজারের শ্রীমঙ্গলের যুবদল নেতা আব্দুল আহাদের করা বিস্ফোরক আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো.আব্দুস শহীদ এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় শ্রীমঙ্গল থানা পুলিশ কারাগার থেকে একদিনের রিমান্ডের জন্য নিয়ে যায়।

মৌলভীবাজার জেলার জেল সুপার মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার  বিষয়টি নিশ্চিত করে জানান, একদিনের রিমান্ড শেষে তাকে আদালতে নেওয়া হবে পরে আদালত থেকে আবার কারাগারে পাঠানো হবে।

বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার আদালতে তাকে হাজির করা করা হলে চিফ জুডিশিয়াল আদালতের বিচারক মিছবাহুর রহমান একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৪ নভেম্বর কৃষিমন্ত্রীকে ঢাকা কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে হস্থান্তর করা হয়।

উল্লেখ্য,৩০ অক্টোবর সাবেক কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদকে ঢাকা উত্তরার ১০ নম্বর সেক্টর তার নিজ বাসা থেকে উত্তরা থানা পুলিশ গ্রেফতার করে।