• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০২ পিএম


সিলেটে হাইওয়ে পুলিশের কল্যাণ ও অপরাধ সভা

আপডেট টাইম: September 6, 2025 4:19 pm



সিলেট রিজিওন হাইওয়ে পুলিশের আগস্ট মাসের কল্যাণ ও অপরাধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সিলেট রিজিওন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল করিমের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা হয়।

সভায় হাইওয়ে পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন এবং মাঠ পর্যায়ের নানা সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার সদস্যদের মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং বেশ কয়েকটি দাবি-দাওয়া তাৎক্ষণিকভাবে সমাধান করেন।

সভায় অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্প স্থাপনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় অলিপুর ক্যাম্পে একটি ৪২ ইঞ্চি স্মার্ট টিভি হস্তান্তর করা হয়।

অপরাধ সভায় ছয় মাসের বেশি সময় ধরে মুলতবি থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে মহাসড়কে থ্রিহুইলার চলাচল নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি-ছিনতাই দমন এবং হাইওয়ে পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া মহাসড়কে কোনোভাবেই যানজট সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে সব থানার ওসিদের সতর্ক থাকতে বলা হয়।

সভা শেষে পুলিশ সুপার মো. রেজাউল করিম সকল পুলিশ সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ধন্যবাদ জানান এবং সৌহার্দ্যপূর্ণ বড় খানায় অংশ নেন।