• ঢাকা
  •    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০৩ পিএম


নবীগঞ্জে পলাতক এক আসামী গ্রেফতার

আপডেট টাইম: October 22, 2024 4:09 pm




পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার  (২২ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঐ আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের দরবেশপুর সাকিন এলাকায় এক পরোয়ানাভুক্ত পলাতক আসামী অবস্থান করছে।  তাৎক্ষণিত পুলিশ ঐ এলাকায় অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া ঐ আসামী হলেন- নবীগঞ্জ উপজেলা দরবেশপুর এলাকার আবুল কাশেমের পুত্র সাজন আহমেদ সোয়াগ ওরফে ফারজানকে (২৮) ।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন পিপএম জানান- গ্রেফতার হওয়া সাজন আহমেদ সোয়াগ ওরফে ফারজান (২৮) একজন জিআর- গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেছে। যথাযথ আইনি পক্রিয়া সম্পন্ন শেষে গ্রেফতার হওয়া ঐ আসামীকে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

 

ক্রিয়েটিভ/ফাহাদ