• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম


মৌলভীবাজারে তরুণদলের আহবায়ক কমিটি গঠন

আপডেট টাইম: November 8, 2024 11:30 am




মৌলভীবাজার সদর উপজেলা তরুণদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) স্থানীয় আল-বারাকা রেস্টুরেন্টে মহসিন মিয়াকে আহবায়ক ও হৃদয় আহমদ তালুকদারকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট ঐ কমিটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ডা: আবুবক্কর সিদ্দিক ও সাধারন সম্পাদক মো: আমিনুল ইসলামের যৌথ সিদ্ধান্তের আলোকে জেলা তরুনদলের সভাপতি রাসেল আহমদ সাগর ও সাধারন সম্পাদক শেখ জুয়েল আহমদ এর স্বাক্ষরিত প্যাডের মাধ্যমে ঐ কমিটির তালিকা ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তরুনদলের সিনিয়র সহ সভাপতি শেখ সিরাজুল ইসলাম, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ সভাপতি শেখ সাহেদ মিয়া, কেন্দ্রীয় তরুনদলের সদস্য সেজিম মিয়া, মৌলভীবাজার জেলা তরুনদলের সহ সভাপতি সুমন আহমদ, নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক মীর তোফায়েল আহমেদ, ১ম যুগ্ন আহবায়ক রফিক ইসলাম সিজিল সহ নবগঠিত আহবায়ক কমিটির অন্যান্য যুগ্ন আহবায়ক ও  সদস্যবৃন্দরা।