• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম


মৌলভীবাজারে সড়ক দুর্ঘটায় কলেজ ছাত্র নিহত আহত -২

আপডেট টাইম: November 9, 2024 4:03 pm




সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্র মোটরসাইকেল আরোহী হামদান সোহান ( ২১) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই জন আহত হয়।

শনিবার (৯ নভেম্বর) সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়   চৈত্রঘাট ব্রীজের পাশে এ ঘটনাটি ঘটে।

নিহত হামদান সোহান মৌলভীবাজার শহরের মুসলিম কোয়াটার এলাকার মঈন আহমদ এর ছেলে ।সে মৌলভীবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ।এ সময় তার আপন ছোট ভাই ও তার এক বন্ধু গুরুত্বর আহত হয়।

স্থানীয়রা জানান, সকালে হামদান সোহান তার আপন ছোট ভাই ও বন্ধু কে নিয়ে  একটি মোটরসাইকেলে চৈত্রঘাট ব্রীজের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয় । পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সোহানকে মৃত ঘোষনা করে কর্তব্যরত চিকিৎসক।

মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মোঃ মাহবুবুর রহমান  বিষয়টি নিশ্চিত করেন।